Skip to main content

সন্ধ্যা

মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক আজ প্রায় ৫ বছর। ছেলেটি মেয়েটিকে একদিন একটি বারবি ডল উপহার দিয়েছিল। ছোট্ট একটা কোম্পানিতে সামান্য কিছু বেতনে চাকরি করতো বিধায় ইচ্ছা থাকলেও বড় কিছু কিনে দেবার সামর্থ্য ছিল না তার।

হঠাৎ কোনও এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় মেয়েটি সেই ছেলেটির বাসার সামনে এসে হাজির। মেয়েটি বললো,আগামিকাল সন্ধ্যায় সে তার বা মার সাথে প্যারিসে চলে যাচ্ছে এ ফিরবে না। সুতরাং তাদের সম্পর্ক আজ এখানেই শেষ।ছেলেটি কি বলবে বুঝতে পারল না ,আস্তে করে বললো “ঠিক আছে”

পরদিন সন্ধ্যা... আজও গত দিনের মতো বৃষ্টি হচ্ছে। ছেলেটি এক কাপ
চা হাতে বারান্দায় দাড়িয়ে ছিল। হঠাৎ খেয়াল করে দেখলো দূর আকাশে একটি প্লেন ভেসে চলেছে। গন্তব্য জানা না থাকলেও ছেলেটি বিড় বিড় করে আপন মনে তার ভালবাসার মানুষটিকে দূর থেকেই গুড বাই জানালো।

রাত ১ টা... ছেলেটি ঘুমোতে পারছে না। কয়েক ডোজ ঘুমের ওষুধ
খেয়ে চোখ মুখ জ্বালা করছে তবুও ঘুম নেই। যেই মানুষটিকে ভেবে ভেবে সে প্রতি রাত পার করেছে, যাকে নিয়ে ভাবতে ভাবতে প্রতিটি সকাল হয়েছে সেই মানুষটি তাকে ছেড়ে চলে গেছে বুঝতে পারছিলো সে,নিজের
কাছে কিছু সত্য ভালবাসা ছাড়া আর এমন কিছুই ছিল না যার মাধ্যমে সে তার ভালবাসাকে আঁকড়ে রাখবে।

ঐশ্বর্যের ভেতরে থেকে যে মানুষ হয়েছে সে কেন মনের আবেগে অন্ধকারে পা দেবে, মনটাকে শক্ত করল। যে ঐশ্বর্যের টানে মেয়েটি আজ
তাকে ছেড়ে চলে গেলো একদি সমপরিমান ঐশ্বর্য নিয়েই সে মেয়েটির সামনে হাজির হবে।

কঠোর পরিশ্রম আর নিয়তির নির্মম পরিহাসে ছেলেটি আজ অঢেল সম্পত্তির মালিক। নিজস্ব কোম্পানি,আর লাখ টাকা মূল্যের গাড়ি নিয়ে সে আজ সম্পূর্ণ প্রস্তুত সেই মেয়েটির সামনে হাজির হতে।

আজও সন্ধ্যা হয়েছে,আকাশ মেঘ করে অঝোরে বৃষ্টি নামছে, ঠিক
যেন সেই দিনের বৃষ্টি যেদিন তার ভালবাসাকে ছেড়ে চলে গিয় আনমনে এ সব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছে ।

এয়ারপোর্ ট রোড,রাত ৮টায় ফ্লাইট,গন্তব্য প্যারিস-সেই মেয়েটির খোঁজে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনের রাস্তায় দুইজন মধ্য বয়সী নারি পুরুষের দিকে চোখ গেলো তার। চিনতে অসুবিধা হয়নি,তারা সে মেয়েটির বাবা মা।

ইচ্ছে হচ্ছিলো কাছে যেয়ে মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে। কিন্তু মনের আকুলতা সামলে নিয়ে সেগাড়ি গতি কমিয়ে মেয়েটির বাবা মার পিছু পিছু যেতে লাগলো।

কিছুক্ষণ পর সে খেয়াল করল মেয়েটির বাবা মা একটি কবর স্থানের ভেতর ঢুকছে। দম বন্ধ হয়ে আসছে ছেলেটির। গাড়ি থামিয়ে দ্রুত সে নিজেও কবরস্থানেগেলো, যেয়ে দেখতে পেল সেই মেয়েটির ছবি সম্বলিত একটি কবরে তার বাবা মা ফুল দিচ্ছে। কবরের এক পাশে রয়েছে একটি বাক্স। ছেলেটিকে দেখে মেয়েটির বাবা মা এগিয়ে এলো।কেমন করে এ সব হল জানতে চাইলে তারা বলে, “ওকে আমরা উন্নত চিকিৎসার জন্য প্যারিসে নিয়ে যেতে চেয়েছিল কিন্ত ু ও যেতে চাইনি,ও তোমার কথা বলেছিল।

বলেছিল- তার ভালবাসাকে রেখে সে কিছুতেই যেতে পারবে না। ওর আসলে ক্যান্সার হয়েছিলো। ডাক্তার ওর মৃত্যুর দিন ঠিক করে দিয়েছিল কিন্তু এ সব তোমাকে ও বুঝতেও দেই নি।

ও কোনও দিনও তোমার হতে পারবে না, এ কথা জেনেই ও নিজেকে তোমার থেকে আলাদা করে নিয়েছিলো ও মৃত্যুর আগে বলে গিয়েছিলো-
ওর ভালবাসা অবশ্যই তোমাকে ওরকাছে ফিরিয়ে আনবে এর পর তারা কবরের পাশের সেই বাক্সটার দিকে দেখিয়ে বললো,সম্ভবত তোমার জন্য ওটাতে কিছু আছে।

ছেলেটি বাক্স খুলে দেখে এর ভেতর সেই বারবি ডল আর একটি চিঠি।

চিঠিতে লেখা রয়েছে “আমাকে দেওয়ার কোনও ইচ্ছাই আমার ছিল না।
স্বপ্ন ছিল তোমার সাথে আমার ভবিষ্যৎ গড়ব, কিন্তু ডাক্তার আমার
চলে যাবার টিকিট দিয়ে দিয়েছিল,তাই আমাকে একলা চলে আসতে হল

চিঠির একদম শেষ
প্রান্তে লেখা ছিল-
“খবরদার কাঁদবে না”

Comments

Popular posts from this blog

চরম একটা ভালবাসার গল্প

পড়লে ঠকবেন না, কথা দিচ্ছি অন্যরকম ভালবাসা মিজান দশম শ্রেণীর ছাত্র । শহরের একটা স্কুলে লেখাপড়া করে সে। শুধুমাত্র ওর পড়াশুনার জন্যই পুরো পরিবারের, গ্রাম থেকে এসে এইশহরে থাকা । বাবা চাকরির জন্য এখানে থাকতেপারেন না, সপ্তাহে দু'একদিন আসেন । তাই মা'কেই সামলাতে হয় সংসারের পুরো দায়িত্ব। মধ্যবিত্ত পরিবার, তাই সারা বছর টানা পোড়েন লেগেই থাকে । লেখাপড়া, বাড়ীভাড়া, বাজার-খরচ চালাতে মুটামুটি হিমসিম থেতে হয় তাকে, তার উপর আবার চিরসঙ্গী কোমরের ব্যাথা! শত কষ্টের মাঝেও তিনি নিজের কথা ভুলে ছেলের সকল চাহিদা পূরন করেন। ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ কিছুদিন পর ১৪ই ফেব্রুয়ারী। বন্ধুমহলে আনাগোনা শুরু হয়ে গেছে,"কে কার প্রিয়জনকে কি gift দেবে?"এই নিয়ে । মিজানের অবশ্য তেমন বিশেষ কেউনেই। কিন্তু সেও gift কেনার জন্য টাকা জমাতে থাকে। সে ঠিক করে, এবার'ভালবাসা দিবসে' মাকে একটা কিছু দিবে । মার্কেটে অনেক ঘুরাঘুরির পর খুবসুন্দর একটা শাড়ী পছন্দ করে মায়ের জন্য । কিন্তু বিপত্তিটা হল দাম নিয়ে! শাড়ীটার দাম লেখা ৭০০/- টাকা.! (একদর)। কিন্তু ওতো এই ক'দিনে টিফিনের টাকা বাঁচিয...

আধুনিক ভালোবাসার গল্প

একটি কঠিন ভালুবাসার কাহিনি... রাজু আর মর্জিনা ফেসবুকে প্রায় প্রতিদিন চ্যাট করত!রাজু আস্তে আস্তে মর্জিনার প্রতি দুর্বল হতে থাকল!এবং একদিন এই কথাটা মর্জিনাকে বলে দিল!কিন্তু মর্জিনা 'না' করে দিল এবং রাজুর সাথে চ্যাটিং বন্ধ করে দিল! রাজু ভাই দুঃখে ঘাস খাইতে লাগিল!!! (যারা প্রেম করিতে চায়,তারা ঘরু-ঘাস ই খায়)! তার কিছুদিন পর মর্জিনা রাজুকে খুব মিস করিতে লাগিল!... এবং বুঝে গেছে যে সে রাজুর প্রেমে নাকানি- চুবানি খাইতেছে! কিন্তু লজ্জায় মর্জিনাপু কথাটি না বলতে পেরে রাজু সাবকে এক্ষান পিকচার ট্যাগ করিয়ছেনঃ 'আমিও তোমাকে আমার কৈলজা দিয়া দরদ করি' এইরাম টাইপের! বালুবাসা উতলাই পরতেছে!! আর এদিকে রাজু ভাই দুঃখে বিড়ি,সিগেরেট,মদ ,গাজা,বিয়ার,হুইস্কি খাইয়া,সব ট্যাকা- টুকা ফুরাইয়া '০.ফেসবুক.কম' চালাইতেছে! যার কারনে সে মর্জিনাপুর ট্যাগ করুইন্না পিকটা দেখতে পারে নাই!!! (হায় হায়রে )! আর এদিকে মর্জিনা অপেক্ষা করতে করতে দিন,মাস পার করে দিতেছে!তিনার অপেক্ষা রাগে পরিনিত হৈয়া গেছে,তাই তিনি কাইটা পরছেন! কাহিনিটা শেষ হয়নাই,আরেকটু আছেঃ একদিন রাজু ভাইয়ের আইডিটা জুক...

শূন্যতা

""""একটা মেয়েকে অনেক ভালবাসি... ৪ বছরের বেশি সময় ধরে আমাদের রিলেশন ছিল। ও আমাকে অনেক ভালবাসত,আমিও তাকে অনেক ভালবাসি. আমার রাগ ছিল অনেক, ও আমার রাগ টা কে অনেক বেশি ভয় পেত, সবকিছুই করতে পারত আমার জন্য... ৪ টি বছর শত ঝামেলার, অনেক বাঁধার মধ্যেও রিলেশন টা টিকে থাকে আমাদের, মাসে একবার অনেক কষ্টে ওর সাথে দেখা করার সুযোক হত, কখনো হত না, ওর সাথে আমার ফোন এ কথা হতো না কখনো...প্রতিদিন sms এ রাতে কথা হত। কিছুদিন হল তার সাথে আমার সাথে সব কিছুঁই শেষ হয়ে গেছে... কিভাবে.........? আজ থেকে ২৫ দিন আমাদের ঝগড়া হয়,এই রকম আগেও অনেকবার হয়েছে। সেদিন এর পর থেকে আর কোন কথা হয়নি আমাদের... মাঝখানে ৭ দিন পর সে কষ্টে আছে শুনে একদিন তাকে আমি ম্যাসেজ করি সে আমাকে উল্টাপাল্টা বলায় আমি আবার রেগে যাই. সে তার সব বান্ধবীদের বলে আমি নাকি তার সাথে ব্রেকআপ করেছি... আমার রাগ এর কারণে আবার ও সেদিন তাকে আমি কথা শুনিয়েছিলাম ও আমাকে Sorry বলে কিন্তু তার মুল্য দেইনি ফোন off করে রেখে দেই… গত ২৬ তারিখ রাতে তার আব্বু একটা রোড এক্সিডেন্ট এ মারা যায়, আমি পাশে থাকতে পারিনি তার... আমার ঢাকায় ও তার পর...